ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের প্রধান ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্ত এখন আদালতের কাঠগড়ায়। নিয়োগের এই আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বরস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী। বুধবার (৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এই নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ যৌথভাবে এই আবেদনটি করেন। তারা মনে করছেন, সিটি করপোরেশনগুলোতে এই ধরনের নিয়োগ প্রক্রিয়ায় আইনি ব্যত্যয় ঘটেছে। রিটে স্থানীয় সরকার সচিব এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছিল। রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় জারি করা ওই প্রজ্ঞাপনে ঢাকার দুই সিটিসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর দায়িত্ব নতুন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
সরকারি ওই আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব পান মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটিতে নিযুক্ত হন মো. শফিকুল ইসলাম খান। এছাড়া খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পান মো. শওকত হোসেন সরকার। এই ছয়জন প্রশাসকের নিয়োগের বৈধতা নিয়েই এখন আইনি লড়াই শুরু হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত