ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উপ-প্রেস সচিবের ব্যাখ্যা
'ক্রীড়া উপদেষ্টার বক্তব্য ছিল আইসিসির আন্তঃবিভাগীয় নোট'
নিজস্ব প্রতিবেদক: ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথাকথিত ‘জবাব’ নিয়ে কিছুটা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ (আজাদ মজুমদার)। তিনি জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসিকে উদ্ধৃত করে যে তিনটি নিরাপত্তা শঙ্কার কথা বলেছেন, তা মূলত আইসিসির একটি অভ্যন্তরীণ নিরাপত্তা নোট ছিল, সরাসরি কোনো দাপ্তরিক জবাব নয়।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, আইসিসি একটি চিঠির মাধ্যমে তিনটি ঝুঁকির কথা বলেছে—দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, সমর্থকদের জার্সি পরে ঘোরাফেরা এবং ভারতের আসন্ন নির্বাচন।
তবে এই বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যাখ্যায় উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, “ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় অভ্যন্তরীণ নোট।”
তিনি আরও পরিষ্কার করেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল, আইসিসি এখনো তার কোনো সরাসরি জবাব পাঠায়নি। সরকার ও বিসিবি এখনও সেই আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ক্রীড়া উপদেষ্টা তার বক্তব্যে জানিয়েছিলেন যে, আইসিসির নিরাপত্তা ইউনিটের এই পর্যবেক্ষণগুলো গুরুত্বের সাথে দেখছে সরকার। তবে আনুষ্ঠানিকভাবে আইসিসি কী সিদ্ধান্ত জানায়, তার ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভারত সফরের ভবিষ্যৎ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি