ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আদালত চত্বরে পলকের প্রিজন ভ্যানে ইনকিলাব মঞ্চের ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আদালত থেকে তাকে কারাগারে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মধ্য বাড্ডায় দুর্জয় আহম্মেদকে হত্যাচেষ্টার মামলায় এদিন পলককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
একই সময়ে আদালতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার শুনানি চলছিল। শুনানি শেষে মঞ্চের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন। পরে তারা জানতে পারেন যে পলককে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যানটি হাজতখানা থেকে বের হয়ে সামনে আসতেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেটিকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করতে থাকেন। এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। আজ নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল