ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
নির্বাচিত হলে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা নেব: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নজর কেড়েছেন। তিনি ঘোষণা করেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি কোনো বিদেশ বা উন্নত প্রাইভেট হাসপাতালে নয়, বরং নিজের এলাকার সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকেই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করবেন।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। স্থানীয় স্বাস্থ্যসেবার মান নিয়ে সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, “আমাদের এমপিরা অসুস্থ হলে লন্ডন, সিঙ্গাপুর বা ব্যাংককে দৌড়ান। তারা যদি নিজের এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা নিতেন, তবে সেখানকার সেবার মান নিজ থেকেই উন্নত হতো। আমি এমপি হলে আমার চিকিৎসা এই এলাকার সরকারি কেন্দ্র থেকেই শুরু হবে। তখন সবকিছু ঠিক থাকতে বাধ্য।”
সংসদে নিজের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “সংসদে আমি কী করতে পারি এবং কতটা জোরালো কণ্ঠে জনগণের কথা বলতে পারি, তা আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন। ইনশাআল্লাহ, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সরাইল-আশুগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করব।”
স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “২০১৭ সাল থেকে আমি আপনাদের পাশে আছি। জোটের অন্য প্রার্থী দেওয়ায় আমি নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়েছি। তাদের ইচ্ছাতেই আমি নির্বাচনে লড়ছি। এটি আমার একক সিদ্ধান্ত নয়, এটি জনগণের সিদ্ধান্ত।”
নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকি প্রসঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার কর্মীদের গায়ের পশম ধরার আগে আমাকে জবাব দিতে হবে। শেখ হাসিনার আমলেও আমি রাত ২টা পর্যন্ত থানায় বসে থেকে আমার কর্মীকে মুক্ত করেছি। এখন তো নির্দলীয় সরকার, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই।”
তিনি আরও যোগ করেন, “এই আসনের দিকে সারা বিশ্বের সংবাদমাধ্যমের চোখ থাকবে। কারণ এখানে ব্যারিস্টার রুমিন ফারহানা লড়ছেন। এখানে কোনো ধরনের কারচুপি হলে তা সারা দুনিয়ায় খবর হয়ে যাবে।”
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া রুমিন ফারহানা এই আসনে ‘খেজুরগাছ’ প্রতীকের জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ