ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষা উপদেষ্টা
'চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না'
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের নন-ফিকশন বা তথ্যসমৃদ্ধ ও মননশীল বই পড়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, “নন-ফিকশন পড়ুন, প্রশ্ন করুন, তর্ক করুন এবং ভাবুন। কারণ চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না।”
সোমবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত নবম নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা এমন এক সময়ে বাস করছি যখন তথ্যের অভাব নেই, কিন্তু জ্ঞানের চরম ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে নন-ফিকশন বইয়ের ভূমিকা অপরিসীম। একটি সমাজ তখনই শক্তিশালী হয় যখন সে নিজেকে প্রশ্ন করতে পারে। আর সেই সাহস তৈরি হয় বই পড়ার অভ্যাস থেকে।” তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান করা নয়, বরং সমাজকে ভাবতে শেখানো।
সমাপনী অনুষ্ঠানে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়। এবারের মেলায় বিজয়ী দুই লেখক ও তাদের গ্রন্থ হলো— নূরুল কবীরের ‘দ্বিরালাপ: চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা’ (প্রকাশক: কথাপ্রকাশ) এবং মুহম্মদ ইউসুফ সিদ্দিকির ‘শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা’ (প্রকাশক: প্রথমা প্রকাশন)। বিজয়ী লেখক ও সংশ্লিষ্ট প্রকাশকদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষা উপদেষ্টা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। মেলায় দেশের মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নেয়। শিক্ষা উপদেষ্টা এই ধরণের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর