ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
মাসের প্রথম ১০ দিনেই রেমিট্যান্সের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারির প্রথম দশ দিনেই প্রবাসী বাংলাদেশিরা এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এই প্রবণতা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন বছরের প্রথম ১০ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১১২ কোটি ৭০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাব করলে) এর পরিমাণ ১৩ হাজার ৭৪৯ কোটি টাকার বেশি। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪১ কোটি ডলার বেশি।
গত বছরের জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। তবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চে, ঈদকে কেন্দ্র করে ৩২৯ কোটি ডলার (৩.২৯ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে, ২৯৭ কোটি ডলার।
সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসের রেমিট্যান্স এই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডকে ছাড়িয়ে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার (প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা) হয়েছে। এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের নতুন রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে প্রাপ্ত রেমিট্যান্সের ধরন ছিল— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা