ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সরকারি-বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজ আচ্ছাদন বাড়াতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বিষয়ক সেলের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় কর্মপরিকল্পনার সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী কর্মসূচি সফল করতে সরকারি নার্সারির পাশাপাশি বেসরকারি নার্সারি থেকেও প্রয়োজনীয় চারা সংগ্রহের ওপর জোর দেন। দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা আরও গতিশীল করা হবে। সারাদেশে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে।
কর্মসূচির আওতায় খাসজমি, চরাঞ্চল, নদীর তীর, সড়ক ও মহাসড়কের দুই পাশ, বনাঞ্চলের উন্মুক্ত এলাকা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে; প্রত্যেক শিক্ষার্থী একটি করে চারা রোপণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবে।
বৈঠকে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল