ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান পদ হারালেন ড. গোলাম রাব্বানী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, বিভিন্ন অভিযোগ পর্যালোচনা এবং ফৌজদারি মামলার আসামি হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চেয়ারম্যানশিপ বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিভাগীয় শিক্ষার্থীরা জানান, সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীর বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে উসকানি এবং স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের হওয়ায় তাকে বিভাগীয় প্রধানের পদে রাখার বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আপত্তি জানিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের এসব অভিযোগ ও আইনি পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, অধ্যাপক গোলাম রাব্বানী বিগত সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে ক্ষোভ তৈরি হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার