ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা কাটছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের নিষ্ক্রিয়তার কারণে অপরাধ নিয়ন্ত্রণে আসছে না। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে বর্তমান সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনকালীন সময়ে দেশের সার্বিক অবস্থা উন্নতির দিকে যাবে।
এ সময় জাতীয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা ও সম্মানের প্রতীক। একজন ক্রিকেটারের সঙ্গে অসম্মানজনক আচরণ মানে পুরো জাতির প্রতি অবমাননা।
তিনি আরও বলেন, আমি নিজেও ক্রিকেট খেলেছি এবং একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ছিলাম। তাই ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই উপলব্ধি করি। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে থাকে। এ বিষয়ে বিসিবির নেওয়া অবস্থানের প্রতি তিনি সমর্থন জানান।
অভিন্ন নদীগুলোর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবসম্মতভাবে সমাধান করা হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা