ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
গেল বছর দুবাই বিমানবন্দর রেকর্ড সংখ্যক যাত্রী সামলেছে
ডুয়া ডেস্ক: ২০২৪ সালের গোটা বছরে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) মোট ৯ কোটি ২০ লাখ যাত্রীকে পরিষেবা প্রদান করেছে, যা এর আগে কখনোই হতে দেখা যায়নি। এই তথ্য বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম।
দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি অঙ্গরাজ্যের মধ্যে একটি। যা প্রায় দুই দশক ধরে বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র এবং পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। এই কারণে এখানে সারাবছর ভ্রমণকারীর অবিরাম প্রবাহ থাকে।
বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশের যাত্রীরা যখন ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় যাতায়াত করেন তখন তারা সাধারণত দুবাই বিমানবন্দরকে যাত্রাবিরতির জন্য বেছে নেন।
যাত্রীদের এই চাপ সামলানোর লক্ষ্যে, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম গত বছর একটি নতুন বিমানবন্দর নির্মাণের অনুমোদন দিয়েছেন। 'আল মাকতোম ইন্টারন্যাশনাল' নামের এই বিমানবন্দরটি ১২ হাজার ৮০০ কোটি দিরহামে (৩ হাজার ৪৮৫ কোটি ডলার) নির্মিত হচ্ছে। নির্মাণ শেষ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর যা ডিএক্সবির আকারের পাঁচগুণ এবং ২৬ কোটি যাত্রীকে পরিষেবা দিতে সক্ষম হবে।
তথ্য : রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস