ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভয়াবহ আকারে বাড়ছে খেলাপি ঋণ, গত একবছরেই সাড়ে ৩ লাখ কোটি
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকারে বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা দেশের মোট বিতরণ করা ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।
বুধবার (২৬ নভেম্বর) তিনি সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৩৫ হাজার ৭৬৫ কোটি টাকা। অর্থাৎ, মাত্র ৯ মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে উদ্বেগজনক ২ লাখ ৯৮ হাজার ৭৫০ কোটি টাকা।
আবার, গত বছরের সেপ্টেম্বর মাসের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সে সময়ে খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭১৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। তাঁরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে-বেনামে যে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছিল, তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। এছাড়া, ঋণ খেলাপি হওয়ার নিয়মকে আন্তর্জাতিক মানের সঙ্গে উন্নীত করার কারণেও দেশে খেলাপি ঋণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে যে, নবায়ন করা অনেক ঋণ আদায় না হওয়ায় এবং বিভিন্ন অনিয়মের কারণে অনেক ঋণকে খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত