ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন মাস্ক
ডুয়া ডেস্ক : ইউরোপীয় পার্লামেন্টের সদস্য স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। বাক স্বাধীনতা ও শান্তির প্রসারে মাস্কের অবদানের স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে, বলেছেন ব্র্যাঙ্কো গ্রিমস নামের এই স্লোভেনীয় রাজনীতিক।
বাক স্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে, বলেছেন তিনি।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ইমেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ারও করেছেন।
ওই ইমেইলে বলা হয়েছে, “২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে।”
এই কাজে যারা তার সঙ্গে যুক্ত ছিলেন তাদের ও সহ-প্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন গ্রিমস।
গত ডিসেম্বরেও ইউরোপীয় পার্লামেন্টের এ সদস্য বলেছিলেন, বাকস্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য মাস্ক নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন।
তাতেও অবশ্য শিঁকে ছেড়েনি বিশ্বের শীর্ষ এ ধনীর, শেষবার এই শান্তি পুরস্কার গেছে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভুক্তভোগীদের একটি সংগঠনের ঘরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ