ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
সরকার ফারাবী: কাতারের দোহায় আজ, ২৩ নভেম্বর ২০২৫, অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল ম্যাচ। দিবা-রাত্রির (D/N) এই শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছে পাকিস্তান শাহীনস এবং বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী।
পাকিস্তান শাহীনস: ধারাবাহিক পারফরম্যান্সে ফাইনাল
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তান শাহীনস ফাইনালে পৌঁছেছে অপরাজিত হিসেবেই। ওমানের বিপক্ষে ৪০ রানের জয়ে সূচনা করে দলটি। এরপর ভারত ‘এ’-কে আট উইকেটে ও ইউএই-কে নয় উইকেটে সহজেই হারায়। সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে কঠিন লড়াইয়ে মাত্র পাঁচ রানের জয় নিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে। ধারাভাষ্যকার আশিস পান্ত জানিয়েছেন, বিশেষ করে মা’আজ সাদাকাত-এর পারফরম্যান্স পুরো টুর্নামেন্টেই ছিল উজ্জ্বল।
বাংলাদেশ ‘এ’: নাটকীয়তায় ভরা ফাইনালের পথচলা
বাংলাদেশ ‘এ’ দলের যাত্রাও ছিল উত্তেজনা ও নাটকীয়তায় পূর্ণ। হংকং-এর বিপক্ষে আট উইকেটে জয় দিয়ে তারা অভিযান শুরু করে, এরপর আফগানিস্তান ‘এ’-কে উড়িয়ে দেয়। শ্রীলঙ্কা ‘এ’-এর কাছে ছয় রানে হারের পরও মনোবল হারায়নি দলটি। সেমিফাইনালে ভারত ‘এ’-এর বিপক্ষে ম্যাচটি গড়ায় সুপার ওভারে, যেখানে রিপন মণ্ডল অসাধারণ দক্ষতায় দলকে জয় এনে দেন।
নেতৃত্বে বিশেষ রেকর্ডের সামনে ইরফান খান
পাকিস্তান শাহীনসকে নেতৃত্ব দিচ্ছেন ইরফান খান। এই ম্যাচে তিনি আরেকটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিলেই পাকিস্তান ‘এ’ দলের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচে অধিনায়কত্বের রেকর্ডের সঙ্গে সমতায় পৌঁছাবেন। ধারাভাষ্যকার আশিস পান্তের মতে, উভয় দলের জমাট পারফরম্যান্সের কারণে দোহায় উপভোগ্য এক ফাইনাল দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।
উভয় দলের চূড়ান্ত একাদশ
বাংলাদেশ ‘এ’ দল
হাবিবুর রহমান সোহান, জিশান আলম, জাওয়াদ আবরার, আকবর আলী, রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, এস এম মেহেরোব, আবু হায়দার, ইয়াসির আলী, রিপন মণ্ডল, আব্দুল গাফ্ফার সাকলাইন।
পাকিস্তান শাহীনস
মা’আজ সাদাকাত, মোহাম্মদ নাঈম, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, গাজি ঘোরি, ইরফান খান, সাদ মাসুদ, শহীদ আজিজ, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ, আহমেদ দানিয়াল।
খেলাটি সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান