ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আইনি জট খুলে সাকিবকে মাঠে ফেরাতে তৎপর বিসিবি
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাঠের প্রত্যাবর্তনে সবচেয়ে বড় বাধা এখন আইনি জটিলতা। সেই জট খুলতে এবার সরাসরি সরকারের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাকিবের বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র কাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন যে, সাকিবের মামলার বিষয়টি নিয়ে আজ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, 'আজকে ক্রীড়া প্রতিমন্ত্রীকে সাকিবের ফাইলের ব্যাপারে ব্রিফ করা হয়েছে। ওনি বলেছেন ফাইলটা সচিবকে দিয়ে দিতে। এটা আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) সচিব বরাবর পৌঁছে দেওয়া হবে এতটুকুই আপডেট।' এর আগে বিসিবি পরিচালক আসিফ আকবরও সাকিবের আইনি বাধা কাটাতে বোর্ডের জোরালো তৎপরতার কথা জানিয়েছিলেন।
সাকিব আল হাসানের ফিটনেস বা দক্ষতা নিয়ে বোর্ডের কোনো সংশয় নেই। গত শনিবার বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই।’ তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি, আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’
উল্লেখ্য যে, সাকিবের ক্রিকেটের বাইরে বিগত সরকারের রাজনৈতিক পরিচয়ের কারণেই এই আইনি বিপত্তি। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন এবং তার নামে হত্যা মামলা হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের কানপুর টেস্টে ভারতের বিপক্ষে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে দুবাই থেকেই তাকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে, ২৮ ফেব্রুয়ারি সাকিব দেশে ফিরছেন। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, ওই তারিখে তার ফেরার সম্ভাবনা নেই। যদি আইনি জটিলতা সময়মতো নিষ্পত্তি হয়, তবেই আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেশের মাটিতে সাকিবের খেলা নিশ্চিত হতে পারে। বর্তমানে দুবাই বা যুক্তরাষ্ট্রে থাকা এই অলরাউন্ডার এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি দেশেই নিজের শেষ ম্যাচটি খেলে বিদায় নিতে চান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে