ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন পরিচালক আসিফ আকবর
নিজস্ব প্রতিবেদক: দেশের ঘরোয়া ক্রিকেট যখন পুরোদমে চলছে, ঠিক সেই সময় প্রশাসনিক অঙ্গনেও পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। নতুন করে গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালক আসিফ আকবরকে।
রোববার বিসিবির পরিচালকদের এক অনলাইন বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এর আগে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় পদটি শূন্য হয়। সেই প্রেক্ষিতেই নতুন চেয়ারম্যান হিসেবে আসিফকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে তিনি নিজেই জানান, সময়ের অভাবে বিভাগের কাজ ঠিকভাবে সামলাতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও তার পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে ছিলেন আসিফ আকবর; এবার সেই দায়িত্বের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগও তার অধীনে যুক্ত হলো।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি