ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ভেন্যু নিয়ে ধোঁয়াশা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের লড়াই শুরু হতে না হতেই আলোচনায় উঠে এসেছে সেমিফাইনালের ভেন্যু ভাগ্য। মাঠের পারফরম্যান্সে স্বাগতিক ভারত শেষ চারে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও, তাদের সেমিফাইনাল ম্যাচটি ঠিক কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ওপরই নির্ভর করছে রোহিত শর্মাদের মাঠের ঠিকানা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ভারত সুপার এইট পার হতে পারলে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার কথা এবং এর ভেন্যু হিসেবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে রাখা হয়েছে। তবে আইসিসি এখানে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। যদি সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় পাকিস্তান, তবে ম্যাচটি মুম্বাই থেকে সরিয়ে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নেওয়া হবে। এর একটি বড় কারণ হলো, ৫ মার্চ সেমিফাইনালের দিন ভারতে দোল বা হলি উৎসব পালন করা হবে।
আইসিসির বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট বলা হয়েছে, ‘যদি ভারত ও পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হয়, তাহলে ম্যাচটি হবে কলম্বোতে। পাকিস্তান বাদে অন্য কোনো দলের সঙ্গে হলে ভারত মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।’ অর্থাৎ পাকিস্তান সেমিফাইনালে উঠতে না পারলে বা ভারতের মুখোমুখি না হলে স্বাগতিকরা ঘরের মাঠেই খেলার সুযোগ পাবে।
ভেন্যু পরিবর্তনের এই সম্ভাবনা কেবল ভারতের ক্ষেত্রেই নয়, পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে (প্রতিপক্ষ ভারত না হলেও), তবে প্রথম সেমিফাইনালের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্স থেকে বদলে কলম্বোতে নিয়ে যাওয়া হতে পারে। অন্যদিকে, টুর্নামেন্টের অপর সহ-আয়োজক শ্রীলঙ্কা যদি সেমিফাইনালের টিকিট পায়, তবে তাদের ফাইনালে ওঠার লড়াই লড়তে হবে ভারতের মাটিতে। সুপার এইট শেষে দলগুলোর অবস্থান চূড়ান্ত হলেই কাটবে এই ভেন্যু অনিশ্চয়তা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম