ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হ্যারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি, সেমিফাইনালে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: হ্যারি ব্রুকের দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের সুপার এইট থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার পর পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাল্লেকেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৫ বল হাতে রেখেই ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হ্যারি ব্রুক বাহিনী।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব (৭)। অধিনায়ক সালমান আলী আগাও (৫) দ্রুত বিদায় নেন। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন বাবর আজম ও সাহেবজাদা ফারহান। বাবর আজম ২৫ রান করে আউট হলেও ফারহান খেলেন ৬৩ রানের দায়িত্বশীল ইনিংস। ৪৫ বলের এই ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। শেষ দিকে ফখর জামান ও শাদাব খানের ছোট ছোট ইনিংসে ১৬৪ রানের পুঁজি পায় পাকিস্তান। ইংল্যান্ডের পক্ষে লিয়াম ডুসন ৩টি এবং জোফরা আর্চার ও জেমি ওভারটন ২টি করে উইকেট নেন।
১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। ফিল সল্ট (০), জস বাটলার (৩) ও জ্যাকব বেথেল (৮) দ্রুত আউট হয়ে যান। তবে একপ্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ৫০ বলে আসরের অন্যতম দ্রুততম সেঞ্চুরি তুলে নেন তিনি। ব্রুকের এই টর্নেডো ইনিংসই ইংল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। তাকে যোগ্য সঙ্গ দেন উইল জ্যাকস (২৮) ও স্যাম কারান (১৬)। শেষ দিকে কিছু উইকেট হারালেও ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইংলিশরা।
সুপার এইটে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। অন্যদিকে ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে খাদের কিনারায় পাকিস্তান। শেষ ম্যাচে নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কার পক্ষেও ইংল্যান্ডকে পয়েন্ট টেবিলে টপকানো সম্ভব নয় বিধায় সবার আগে শেষ চার নিশ্চিত হলো ইংলিশদের।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত