ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফুটবলারদের মাসিক বেতন কাঠামোতে আনছে সরকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের ফুটবলারদের জন্য নিয়মিত বেতন কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মাসিক ভিত্তিতে সরকারি চুক্তির আওতায় এনে পুরুষ ও নারী—উভয় দলের খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনার বিষয়টি সামনে আনেন তিনি। গতকাল বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব তোলার পর আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সঙ্গেও বিশেষ বৈঠকে একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
বর্তমানে বাফুফের আর্থিক সীমাবদ্ধতার কারণে পুরুষ জাতীয় ফুটবল দলে কোনো ম্যাচ ফি নেই। ক্যাম্পে অংশ নিলে খেলোয়াড়রা পান মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা, যা আন্তর্জাতিক মানের তুলনায় খুবই কম। অন্যদিকে নারী ফুটবলাররা বাফুফের মাসিক ভাতার আওতায় থাকলেও সেটি অনিয়মিত হওয়ায় সমালোচনা তৈরি হয়েছে।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, নারী দল ধারাবাহিক সাফল্য পাচ্ছে, যা প্রশংসনীয়। তাদের উৎসাহ অব্যাহত রাখার পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও প্রণোদনার আওতায় আনা হবে। স্থায়ী বেতন কাঠামোর মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি। সরকারের এ উদ্যোগের ফলে ঋতুপর্ণাদের পাশাপাশি হামজারাও বেতনের আওতায় আসবেন।
ফুটবলের অবকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর সহযোগিতায় ফিফার অনুদান কর্মসূচির আওতায় কয়েকটি মাঠ ব্যবহারের জন্য আবেদন করেছে বাফুফে। আলোচনা শেষে কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম—এই তিনটি ভেন্যু চুক্তির ভিত্তিতে ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
এ ছাড়া বয়সভিত্তিক ফুটবলকে সক্রিয় রাখতে একটি বাৎসরিক ক্যালেন্ডার প্রণয়নের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। জেলা পর্যায়ে নিয়মিত লিগ চালু ও আন্তঃজেলা টুর্নামেন্টকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনার বিষয়েও ফেডারেশনের সঙ্গে আলোচনা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও বৈঠকে বসবেন প্রতিমন্ত্রী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)