ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
দেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ডের স্থান নেই: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ডের স্থান নেই এ কথা স্পষ্ট করে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলন ২০২৫-এ বক্তৃতাকালে তিনি এ বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া রাষ্ট্র কাউকে গ্রেফতার করতে পারে না; বিশেষ করে ইমাম-খতিবদের মতো সম্মানিত ব্যক্তিদের গ্রেফতারের প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকার ছিল অগণতান্ত্রিক এবং ইসলামবিদ্বেষী, যা দেশের ধর্মীয় পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি উল্লেখ করেন, নতুন যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় ঐক্য ও সহমর্মিতা সবচেয়ে জরুরি। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দেশের অসংখ্য ক্ষেত্র রয়েছে; তাই মসজিদ কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের প্ল্যাটফর্ম হতে পারে না বলে তিনি মন্তব্য করেন। ইমামদের সম্মান রক্ষা করতে সবারই দায়িত্ব রয়েছে বলেও তিনি জানান।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। পাশাপাশি বক্তব্য দেন ইমাম-খতিব সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, সদস্য সচিব মুফতি আজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ