ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা
ডুয়া নিউজ: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ‘মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশন’-এর আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশিদের কর্মসংস্থান, ভিসা প্রাপ্তি এবং প্রবাসী কর্মীদের কল্যাণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
কনসাল জেনারেল ইব্রাহিম খোরির দৃষ্টি আকর্ষণ করেন যাতে আমিরাতে প্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিক সংখ্যায় বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে।
এছাড়া, তিনি দুবাই ও আমিরাতের বন্দরে বাংলাদেশি নাবিকদের সাইন অফ বা ট্রানজিট ভিসা প্রাপ্তিতে যে জটিলতা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য সহযোগিতার আহ্বান জানান।
ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মোহরির সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস