ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড
ডুয়া নিউজ: বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন প্রকল্পে সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। অন্যান্য দুটি দেশ হলো আলবেনিয়া এবং জাম্বিয়া।
বুধবার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সুইস ইনফোতে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুইস সরকারের আন্তর্জাতিক সহায়তার জন্য চাওয়া অর্থের তুলনায় জাতীয় পার্লামেন্ট কম বরাদ্দ দিয়েছে। এরফলেসুইজারল্যান্ড সরকার এই তিনটি দেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বুধবার আন্তর্জাতিক সহায়তা কাটছাঁটের সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের পর বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১ কোটি সুইস ফ্রাঁ (১২ কোটি ১০ লাখ ডলার) কাটছাঁট করেছে।
এছাড়া ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আর্থিক পরিকল্পনা থেকে ৩২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ কমানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সুইস সরকারের দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থার মাধ্যমে চলমান প্রকল্পগুলোর ওপর প্রভাব পড়বে।
এছাড়া, ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশ, বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোর তহবিলেও উল্লেখযোগ্য কাটছাঁট করা হবে। তবে মানবিক সহায়তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং ইউক্রেনের প্রতি সহায়তা এই সিদ্ধান্তের অন্তর্ভুক্ত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ