ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অ’গ্নিকা’ণ্ড, ১৩ জন হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন (কপ৩০) কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকায় বৃহস্পতিবার এক বড় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ার কারণে অন্তত ১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্লু জোন থেকে। তখন সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি এবং সংস্থার কর্মকর্তারা জলবায়ু সংকট মোকাবিলা করার জন্য একটি চুক্তির খসড়া তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে গেলে কমিটিও ত্বরিৎ ব্যবস্থা নেয়। কপ৩০ আয়োজক কমিটির বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা ৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে ১৩ জন অসুস্থ হয়ে পড়েন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রাজিলের পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ এখনও আগুনের সঠিক কারণ নির্ধারণ করতে পারেনি, তবে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
ঘটনার সময় সম্মেলনের ‘মুতিরাও’ চুক্তি সংক্রান্ত কাজ চলছে, যার মূল উদ্দেশ্য ছিল জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরতা কমানোর জন্য একটি রোডম্যাপ তৈরি করা। অগ্নিকাণ্ডের কারণে ওই চুক্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম এখন পণ্ড হয়ে গেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার