ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সুইডেনে কোরআন অবমাননাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত
ডুয়া ডেস্ক: ইউরোপের দেশ সুইডেনে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী সালওয়ান মোমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি আদালতে তার বিরুদ্ধে কোরআন অবমাননার মামলার রায় দেওয়ার কথা ছিল। তবে এর আগেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
কোরআন অবমাননাকারী মোমিকাকে যখন গুলি করা হয় তখন তিনি টিকটকে লাইভ করছিলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ভিডিওতে দেখতে পেয়েছেন, পুলিশ এসে টিকটকের সেই লাইভটি বন্ধ করছে। মানে গুলিবিদ্ধ হওয়ার পরও মোমিকার টিকটক থেকে লাইভ চলছিল।
সুইডেনের সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছে, রাজধানী স্টকহোমের নিকটবর্তী শহর সোদারতালজের একটি বাড়িতে ৩৮ বছর বয়সী মোমিকা গুলিবিদ্ধ হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সুইডেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন।
জানা যায়, ২০২৩ সালে পবিত্র ঈদুল আজহার দিন একটি মসজিদের সামনে কোরআন পোড়ান তিনি। এরপর সুইডেন এবং ডেনমার্কেও কয়েকবার কোরআন পোড়ায় কিছু দুস্কৃতিকারী। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। তা সত্ত্বেও মোমিকা ও তার কিছু সহযোগী কোরআন পোড়ানো অব্যাহত রাখে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
যদিও ‘বাক স্বাধীনতার’ দোহাই দিয়ে সুইডেনের সরকার ইরাকি বংশোধ্ভূত মোমিকার এই কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছিল। এমনকি যে সময় তিনি কোরআন পোড়ান তখন পুলিশ তাকে নিরাপত্তাও দেয়। তবে এ নিয়ে যখন উত্তেজনা বাড়তে থাকে তখন দেশটির সরকারকে সতর্কতা দিয়ে বলা হয়, মোমিকার এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইসলামপন্থিরা সুইডেনে হামলা চালাতে পারে। পরে বিক্ষোভ ও সমালোচনার মুখে সুইডিশ সরকার মোমিকার রেসিডেন্স পারমিট বাতিল করে। তবে তাকে নিজ দেশ ইরাকে ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা তারা করেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ