ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
সুষ্ঠু নির্বাচন হলে এনসিপি কোনো আসন পাবে না: মুনতাসির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় নেতা মুনতাসির মাহমুদ মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি ভোট সুষ্ঠু হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার দিকে এগোচ্ছে। তার দাবি, সুষ্ঠু নির্বাচন হলে এনসিপি কোনো আসন পাবে না।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে মুনতাসির এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি মাঠের রাজনীতি করি, রাজনীতি শিখেছি রাজপথ থেকে। মানুষের পালস বুঝি, এসি রুমে বসে নয়। তাই এই বক্তব্য দিলাম।
তিনি আরও বলেন, গত এক মাসে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলার ভিত্তিতে সবাই বলেন, এবার সাধারণ ভোটার বিএনপি বা এনসিপির দিকে নয়, বরং জামায়াতকে ভোট দেবেন। সাধারণ মানুষ জানাচ্ছে, তারা ইসলামী দলকে ভোট দিয়ে দেখতে চাই যে তারা কীভাবে দেশ পরিচালনা করবে।
মুনতাসির মাহমুদ মন্তব্য করেন, “জামাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পেশীশক্তি দিয়ে ভোটকেন্দ্র দখল এবং সন্ত্রাস প্রতিরোধ করা। বিএনপি এই পরিস্থিতিতে তাদের তরুণ নেতৃত্ব ও অভিজ্ঞ নেতা ছাড়া শক্তিশালী হয়ে উঠতে পারবে না। যদি তারা এখনো সতর্ক না হয়, আরও তাচ্ছিল্য করা উচিত নয়।”
তিনি জানান, এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না। তবে জামাতের জন্য তিনি তাসনিম জারা, ডা. মাহমুদা মিতু ও হাসনাতকে অন্তত সংসদে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
ঢাকা-১২ আসনে নির্বাচন করবেন মুনতাসির। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার নির্বাচনী জয়ের জন্য কিছু চ্যালেঞ্জ আছে, তবে নির্বাচনী প্রস্তুতি ও জনসমর্থনের ভিত্তিতে জয় নিশ্চিত। রাষ্ট্র ক্ষমতায় যেতে গেলে তাদের প্রস্তুতি থাকা জরুরি, বিশেষত ভোটকেন্দ্র সুরক্ষা ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রতিরোধে।”
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়