ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শিশুসহ আরও ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ
ডুয়া ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে, এবং বিনিময়ে হামাস গাজা উপত্যকা থেকে ৩ জন ইসরায়েলি ও ৫ জন থাই নাগরিককে মুক্তি দেবে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুক্তি পাচ্ছেন তারা।
বুধবার হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা একটি বিবৃতিতে মুক্তির অপেক্ষায় থাকা তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছেন। তাদের নাম হল আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গ্যাডি মোশে মোজেস।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১১০ জন ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পাবেন। এর মধ্যে ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, ৪৮ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ডপ্রাপ্ত এবং ৩০ জন অপ্রাপ্তবয়স্ক বন্দি রয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, তাদের পাঠানো প্রতিবেদনে এই মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আজ যে ৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে, তাদের নামও প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে।
২০২৩ সালে হামাস ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি বানিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় অভিযান শুরু করে, যাতে ৪৭,৪০০ ফিলিস্তিনি নিহত এবং ১,১১,০০০ এরও বেশি আহত হয়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
১৫ মাসের ভয়াবহ সংঘাতের পর, আন্তর্জাতিক চাপের মুখে ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এবং হামাস। এই চুক্তির আওতায়, আগামী ৬ সপ্তাহে হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েল ১,৭০০ থেকে ২,০০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে।
যুদ্ধবিরতির পর থেকে ১৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামাস ৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, এবং ইসরায়েল ২৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ