ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
মধ্যপ্রাচ্যে শক্তির নতুন সমীকরণ: কেন এফ–৩৫ নিচ্ছে সৌদি?
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের সঙ্গে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় ভবিষ্যতে রিয়াদকে উন্নত মার্কিন এফ–৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা হবে। দীর্ঘদিন ধরে মার্কিন অস্ত্রের অন্যতম বড় ক্রেতা হলেও সৌদি আরব এত দিন এফ–৩৫ প্রোগ্রামে যুক্ত হতে পারেনি। এবার সে সুযোগ পেলে দেশটি তার বিমানবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে পারবে এবং মধ্যপ্রাচ্যে সামরিক অবস্থানও দৃঢ় হবে।
এফ–৩৫ লাইটনিং–২ হলো পঞ্চম প্রজন্মের এক আসনের, এক ইঞ্জিনের স্টেলথ মাল্টিরোল যুদ্ধবিমান, যা আকাশে প্রাধান্য বিস্তার, স্ট্রাইক মিশন, ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ—সবক্ষেত্রেই দক্ষ। বিমানটির তিনটি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে: এফ–৩৫এ (সাধারণ টেকঅফ ও ল্যান্ডিং), এফ–৩৫বি (স্বল্প দূরত্বে টেকঅফ ও উল্লম্ব ল্যান্ডিং) এবং এফ–৩৫সি (ক্যারিয়ারভিত্তিক অপারেশনের জন্য নকশা করা)।
এই ফাইটার জেটকে বিশেষ করে তুলেছে এর স্টেলথ ক্ষমতা, উন্নত সেন্সর এবং উচ্চক্ষমতার কম্পিউটিং সিস্টেম। চারপাশের তথ্য রিয়েল–টাইমে বিশ্লেষণ করে পাইলটকে ৩৬০ ডিগ্রি পরিস্থিতিগত ধারণা দেয়, ফলে শত্রুর রাডার এড়িয়ে যে কোনো পরিবেশে কার্যকরভাবে মিশন পরিচালনা সম্ভব।
মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই চুক্তি তাৎপর্যপূর্ণ। অতীতে ইরানের সঙ্গে সম্পর্ক বহুবার উত্তেজনায় পৌঁছেছে এবং রিয়াদ ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধেও যুদ্ধ করেছে। বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত হলেও ভবিষ্যতে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে; এমন প্রেক্ষাপটে এফ–৩৫ সৌদি সামরিক সক্ষমতাকে নতুন মাত্রা দেবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়