ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের ছায়ায় ভারতের উদ্দেশে আফগান বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন ৫ দিনের সফরে নয়াদিল্লি আসছেন। ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বিভিন্ন অর্থনৈতিক ইস্যুতে আলোচনা করা এই সফরের মূল লক্ষ্য। সফরের সময় তিনি দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারেও (আইআইটিএফ) অংশ নেবেন।
আফগান পণ্যের অন্যতম বড় বাজার ভারত। ২০২৩-২৪ অর্থবছরে আফগানিস্তান থেকে ভারত যে পণ্যগুলো আমদানি করেছে, সেগুলোর মধ্যে ডুমুর, হিং (একপ্রকার মসলা), কিশমিশ, আপেল, রসুন, জাফরান, মৌরি, অ্যালমন্ড বাদাম, অ্যাপ্রিকট, পেঁয়াজ, বেদানা এবং কাঠবাদাম উল্লেখযোগ্য।
দীর্ঘকাল ধরে আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ছিল পাকিস্তান। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাৎসরিক বাণিজ্যের পরিমাণ ১৭০ কোটি ডলারেরও বেশি। কিছুদিন আগ পর্যন্ত আফগানিস্তান পাকিস্তান থেকে কৃষিজ, জ্বালানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করত এবং পাকিস্তানও আফগানিস্তান থেকে ফল, শাকসবজি, মসলা, গমসহ বিভিন্ন কৃষিজ ও খাদ্যপণ্য আমদানি করত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার