ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ডের
ডুয়া ডেস্ক: বাজেটে প্রত্যাশিত বরাদ্দ না মেলায় বাংলাদেশসহ তিন দেশে নিজেদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সুইজারল্যান্ড। গত ডিসেম্বরে সংসদে দেশটির সরকার বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সুইস ইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুইজারল্যান্ডের সংসদ ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) এবং ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কমিয়েছে।
এই বরাদ্দ কমানোর ফলে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতা, পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলিও ক্ষতিগ্রস্ত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সুইস ইনফো অনুযায়ী, সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বুধবার আন্তর্জাতিক সহযোগিতা বাজেট হ্রাসের বিষয়ে অবহিত করা হয়েছে। এর ফলে, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষের দিকে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় তার দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।
এছাড়া, ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশীয় ও বিষয়ভিত্তিক কর্মসূচির পাশাপাশি সংস্থাগুলোর অতিরিক্ত বাজেটও কমিয়ে ফেলা হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনে সহায়তার ওপর এই বাজেট হ্রাসের কোনো প্রভাব পড়বে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ