ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসিনার মৃত্যুদণ্ড ন্যায়বিচারের সর্বোত্তম উদাহরণ: দুলু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আইনানুগ ন্যায়বিচারের সর্বোত্তম উদাহরণ।
মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর আমতলি বাজারে স্থানীয় বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশে হাজার হাজার মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হলেও দীর্ঘদিন বিচার হয়নি। আজও অনেক মা তাদের হারানো সন্তানদের সন্ধান পাননি। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে শেখ হাসিনার পরিচালিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অনেক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ ওঠেছিল। তবে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে দেওয়া রায়ে সকল নিয়ম ও নীতি মেনে ন্যায়বিচার নিশ্চিত করেছে।
দুলু দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনা তার দলের লোক ও বিভিন্ন বাহিনী ব্যবহার করে গণহত্যা চালিয়েছেন। আন্দোলনকারীদের হত্যা করতে হেলিকপ্টার ব্যবহার, সামনাসামনি গুলি এবং লাশ দাহের মতো কার্যক্রম সংঘটিত হয়েছিল। আদালতে আইনজীবীরা প্রতিটি ঘটনার যথাযথ সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন। সমাবেশে স্থানীয় বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম হযরতের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ