ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দুর্নীতির অভিযোগে জনসমক্ষে ব্যাংক হিসাব প্রকাশ করবে আসিফ
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক স্বচ্ছতা ও ব্যক্তিগত সততার নজির স্থাপন করতে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য বা ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে উন্মুক্ত করার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই তথ্যগুলো প্রকাশ করবেন। মূলত তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের মোক্ষম জবাব দিতেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো একটি বিশেষ বার্তায় জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আসিফ মাহমুদ সজীব আজ এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন। এসময় তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন। এর মাধ্যমে তিনি নিজের আয়ের উৎস ও সম্পদের স্বচ্ছতা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চান।
এই পরিস্থিতির প্রেক্ষাপট বিশ্লেষণ করে এনসিপি দাবি করেছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। মূলত এই অপপ্রচারের পাল্টা জবাব দিতে এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন প্রমাণ করতেই আসিফ মাহমুদ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কোনো শীর্ষ পর্যায়ের নেতার এভাবে নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বেশ বিরল। সিটি নির্বাচনের দৌড়ে নামার আগেই স্বচ্ছতা নিশ্চিত করে তিনি ভোটারদের কাছে একটি ইতিবাচক বার্তা দিতে চাচ্ছেন। আজকের সংবাদ সম্মেলন থেকে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)