ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিভিন্ন সড়কের জরাজীর্ণ অবস্থা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সিলেট অঞ্চলের অনেক সড়ক এখন চলাচলের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ।
বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, "সিলেটে আসার পথে রাস্তার যে করুণ দশা দেখেছি তাতে আমি বিস্মিত। অনেক জায়গায় সড়ক এতটাই ভাঙাচোরা যে সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।" এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমে যেন এই জনদুর্ভোগের বাস্তব চিত্র জোরালোভাবে তুলে ধরা হয়।
তিনি আরও যোগ করেন, সমাজের সামর্থ্যবানরা বিমানে যাতায়াত করতে পারলেও দিনমজুর ও শ্রমজীবী মানুষকে প্রতিদিন এই ভাঙা রাস্তা দিয়েই চলতে হয়। এই বৈষম্য দূর করতে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তিনি।
দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি’র এই নেতা বলেন, সাধারণ মানুষের ঘরে ধনীদের মতো সিসি ক্যামেরা বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নেই। ফলে সাধারণ পরিবারের নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক সময়ের অপরাধ প্রবণতাকে তিনি 'আইয়্যামে জাহেলিয়া' বা অন্ধকার যুগের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেন এবং সরকারকে অবিলম্বে ধর্ষণসহ সকল সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পরিশেষে তিনি সিলেটের তরুণ প্রজন্মকে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর আদর্শ ধারণ করে একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের