ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মার্কিন প্রতিনিধি পল কাপুরের সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধির সঙ্গে নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হওয়ার কথা ছিল, তা আপাতত হচ্ছে না বলে জানিয়েছে এনসিপি।
বুধবার (৪ মার্চ) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এনসিপি নেতাদের একটি বৈঠক নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান পল কাপুর।
ঢাকায় তার এই সফর নিয়ে মার্কিন দূতাবাস গত সোমবার এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করাই সফরের মূল লক্ষ্য।
সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি