ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম আফগানিস্তান: শেষ ম্যাচ, দেখুন ফলাফল
সরকার ফারাবী: দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর গ্রুপ ‘এ’-এর অষ্টম ম্যাচে নিজেদের শক্তির প্রমাণ রাখল বাংলাদেশ ‘এ’ দল। ১৭ নভেম্বর ২০২৫ তারিখে আফগানিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আরামদায়ক জয় তুলে নেয় উদীয়মান টাইগাররা। মাত্র ১৩.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা, তাও হাতে থাকে আরও ৩৯ বল।
আফগানিস্তান ‘এ’–এর ব্যাটিং ধস: ৭৮ রানে অলআউট
টস জিতে ব্যাট করতে নেমেই চাপে পড়ে আফগানিস্তান ‘এ’ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় তারা পুরো ২০ ওভার খেলতেই পারেনি। ১৮.৪ ওভারে দলটি থামে মাত্র ৭৮ রানে।
দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন অধিনায়ক দারবিশ রাসুলি ২৮ বলে সংগ্রহ করেন ২৭ রান। এছাড়া ইজাজ আহমদ আহমদজাই (২৬ বলে ১২) এবং কাইস আহমদ (১২ বলে ১২*) কিছুটা চেষ্টা করলেও বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হন তারা।
বাংলাদেশের বোলাররা শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন। রিপন মণ্ডল ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন, তার নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগান টপ অর্ডার ভেঙে পড়ে। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান আরও বিধ্বংসী ছিলেন ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।
এ ছাড়া, এস এম মেহেরব ২ উইকেট (১৪ রানে) এবং আব্দুল গাফফার সাকলাইন ১ উইকেট শিকার করেন। আফগানিস্তান ‘এ’-এর প্রথম ১৫ রানে চারটি উইকেট হারানোই ম্যাচের গতি পাল্টে দেয়।
বাংলাদেশ ‘এ’-এর জবাব: লক্ষ্য তাড়া যেন আনুষ্ঠানিকতা
মাত্র ৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল শুরুতে দুই ওপেনারকে হারালেও কোনো চাপ নেয়নি। হাবিবুর রহমান সোহান ১৩ বলে ১০ এবং জিষান আলম ১৬ বলে ১০ রান করে ফিরলেও বাকিটা সামলে নেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন।
তৃতীয় উইকেট জুটিতে দুজনই দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন।
জাওয়াদ আবরার ২২ বলে করেন অপরাজিত ২৪ রান (১ চার, ২ ছক্কা)
মাহিদুল ইসলাম অঙ্কন ৩০ বলে ২৭* রান করেন (৩ চার)
১৩.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’।
আফগানিস্তানের হয়ে একমাত্র সফল বোলার ছিলেন এ এম গজনফর, যিনি ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন।
গ্রুপ ‘এ’-তে অবস্থান আরও শক্ত বাংলাদেশের
এই বড় জয়ের ফলে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ টেবিলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স তুলে ধরেছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত