ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং গত ১৮ মাসের দায়িত্ব পালনকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। অধ্যাপক ইউনূস তাঁর সরকারের সময়কালে বিশেষ করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিরলস সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামানও প্রধান উপদেষ্টাকে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের জন্য সাধুবাদ জানান এবং পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই বিদায়ী সাক্ষাৎকে অন্তর্বর্তী সরকারের সফল সমাপ্তি এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের একটি প্রতীকী ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত