ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
অল্প পুঁজিতেও লঙ্কান বধ, এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা
স্পোর্টস ডেস্ক: ব্যাংককে অনুষ্ঠিত ‘নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স’-এর প্রথম ম্যাচেই শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১১৫ রানের অল্প পুঁজি নিয়েও লড়াকু বোলিংয়ে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে টাইগ্রেসরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার শামিমা সুলতানা (১৭) ও ইশমা তানজিমের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল দলের। উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান। ইশমা ৩০ এবং তিনে নামা শারমিন ২৯ রান করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ইনিংসটি বড় হয়নি। শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১১৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের তোপে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা। নতুন বলে শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা দুর্দান্ত বোলিং করে লঙ্কান ব্যাটারদের চেপে ধরেন।
মাঝের ওভারগুলোতে ঘূর্ণি জাদু দেখান জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। তাঁদের নিয়ন্ত্রিত স্পিনে শ্রীলঙ্কা ১০০ রান পূর্ণ করার আগেই ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। শেষ দিকে লতা মন্ডল অসাধারণ বোলিং করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ফলে ৪ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
অল্প রান নিয়েও বোলারদের এমন আত্মবিশ্বাসী পারফরম্যান্স টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর আগে টাইগ্রেসদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা