ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারত বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচ: হেড-টু-হেড বিশ্লেষণ, সম্ভাব্য একাদশ-সময়সূচি
সরকার ফারাবী: ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষা শেষে আগামীকাল উত্তেজনার মুহূর্ত। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স–এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারত। যদিও উভয় দলই মূল গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে, তবুও এই দ্বৈরথে আঞ্চলিক শ্রেষ্ঠত্ব এবং ফুটবলের জনপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে।
ম্যাচের সময়সূচি
বাংলাদেশ ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হবে আগামীকাল, ১৮ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ৮টায়।
রেকর্ড সংখ্যক টিকেট বিক্রি
দুই দেশের ফুটবল সমর্থকদের উত্তেজনা টিকেট বিক্রিতে স্পষ্ট হয়ে ওঠে। ১০ নভেম্বর দুপুর ২টা থেকে টিকেট বিক্রি শুরু হওয়ার মাত্র ৬ মিনিটে সাধারণ গ্যালারির সব টিকেট শেষ হয়ে যায়। এটি বাংলাদেশের ফুটবলের প্রতি সমর্থকদের অব্যাহত ভালোবাসা এবং আগ্রহের প্রমাণ।
হেড-টু-হেড বিশ্লেষণ
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং হেড-টু-হেড রেকর্ড অনুযায়ী ভারতের পাল্লা ভারী। শেষ ১০টি মুখোমুখি ম্যাচে ভারত ৪ জয় পেয়েছে এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে, যেখানে বাংলাদেশ কোনো জয় পায়নি। গোল হিসাবেও ভারত এগিয়ে দুই দলের মোট ২০টি গোলের মধ্যে ভারত করেছে ১৩টি, বাংলাদেশ করেছে ৭টি। তবে ফুটবলে সবসময়ই অনিশ্চয়তা থাকে।
বাংলাদেশের বাছাইপর্ব যাত্রা
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই ম্যাচে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হেরে গেলেও, সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে ১ পয়েন্ট অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা এই ম্যাচে ৪-২-৩-১ ফর্মেশন ব্যবহার করতে পারেন। সম্ভাব্য একাদশে থাকতে পারেন:
গোলকিপার: মিতুল মারমা
ডিফেন্স: জাইয়ান আহমেদ, তপু বর্মণ, তারেক রায়হান কাজী, তাজ উদ্দিন
মিডফিল্ড: হামজা চৌধুরী, শমিত, কিউবা মিচেল
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আল আমিন হোসেন
কোচ শেষ মুহূর্তে কে কে মাঠে নামবেন, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা