ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে বনাম হংকং টি-টোয়েন্টি ম্যাচ: সোহানের বিধ্বংসী সেঞ্চুরি-জানুন ফলাফল
সরকার ফারাবী: এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ ‘এ’-এর তৃতীয় ম্যাচে দোহায় দুর্দান্ত একতরফা জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ১৫ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত এই ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের টার্গেট মাত্র ১১ ওভারেই পেরিয়ে যায় আকবর আলীর দল। দিনের পর দিন মনে রাখার মতো এক ইনিংস খেলেন ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ৩৫ বলে শোভার তোলা সেঞ্চুরিতে তিনি ম্যাচটি একাই বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন।
হংকংয়ের লড়াকু সংগ্রহ: বাবর–ইয়াসিমের ব্যাটে ভর
টস হেরে আগে ব্যাট করতে নেমে হংকং ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। দলের রানভারের বড় অংশই আসে দুই ব্যাটারের ব্যাট থেকে। বাবর হায়াত ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে ৬৩ রানের অসাধারণ ইনিংস উপহার দেন।
অধিনায়ক ইয়াসিম মুর্তাজাও ছিলেন বিধ্বংসী ২২ বলে ৪ ছক্কা ও ২ চারে খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিপন মণ্ডল (২/২৪) এবং এস এম মেহেরোব (২/৩১)। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন নেন ১ উইকেট।
বাংলাদেশ ‘এ’-এর ঝড়ো জবাব: সোহান–আকবরের অবিশ্বাস্য শো
১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই যেন পাল্টা ঝড় শুরু করেন হাবিবুর রহমান সোহান। শুরু থেকেই নজরকাড়া আগ্রাসনে খেলতে থাকা এই ওপেনার মাত্র ৩৫ বলে গড়ে ফেলেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। তার অনবদ্য ইনিংসে ছিল ৮টি চার ও ১০টি ছক্কার ঝড় স্ট্রাইক রেট ২৮৫.৭১!
তার সঙ্গে তাল মিলিয়ে রীতিমতো তাণ্ডব চালান অধিনায়ক আকবর আলী। মাত্র ১৩ বলে ৬টি ছক্কায় অপরাজিত ৪১ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্ট্রাইক রেট ৩১৫.৩৮।
শুরুতে জিসান আলম ১৪ বলে ২০ রানের ইনিংসে সোহানকে দুর্দান্ত সঙ্গ দেন, যা বাংলাদেশের দ্রুত জয়ের ভিত তৈরি করে।
বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস থামে ১১ ওভার শেষে ১৭২/২-এ। তখন ম্যাচ শেষ হতে বাকি ছিল পুরো ৫৪ বল।
হংকংয়ের হয়ে এহসান খান ও আইজাজ খান নেন একটি করে উইকেট।
ফলাফল
হাবিবুর রহমান সোহানের ধ্বংসাত্মক সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ ৮ উইকেটের বিশাল জয় পায়। এর ফলে গ্রুপের পয়েন্ট টেবিলে আরও শক্ত অবস্থান তৈরি করল আকবর আলীর দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে