ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
একটি রাজনৈতিক দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক দল বিএনপির ভেতরে বিভেদ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। শনিবার সকালে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে তাঁর বাড়ির সামনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে সামনে এনে দলীয় নেতাকর্মীদের তাঁর পাশে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, “একটি দল বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে ভেতরে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা রাজনৈতিক সুবিধা নিতে চায়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে দলীয় ঐক্য নষ্ট করা যাবে না।”
মির্জা ফখরুল আরও বলেন, “আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তবে অতীত অভিজ্ঞতা দেখায়, তাদের হাতে দেশে বা রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।”
বিএনপি মহাসচিব ব্যারিস্টার আমিনুল হকের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, “এ এলাকার মানুষের জন্য তিনি এমপি ও মন্ত্রী হিসেবে কাজ করেছেন। তাঁর পরিবারের অবদান রয়েছে। এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভাই শরিফ উদ্দিনকে এই আসনে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে কাজ করতে হবে।”
সমাবেশের আগে গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত