ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীসহ ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে ইসি অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে।
শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সংলাপ দুই পর্বে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এই ৬টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসি বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা এই ৬টি দলের সঙ্গে সংলাপ করবে।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করার লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে। গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী রোববার আরও ১২ দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনে বর্তমানে অর্ধশতাধিক দল নিবন্ধিত রয়েছে। ধাপে ধাপে সব নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংলাপে অংশগ্রহণ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে