ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা করবে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তৃতা সম্পাদনা করে ভুল বার্তা দেওয়ার অভিযোগ কেন্দ্র করে চাপে পড়ে ক্ষমা চাইলেও, সেখানেই বিষয়টির ইতি দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন এই ঘটনার বিরুদ্ধে তিনি বড় ধরনের আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহেই বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলারের মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, এ বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও আলোচনা করবেন।
তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য এমনভাবে কাটা–ছাঁটা করে দেখানো হয়েছিল, যাতে মনে হয় তিনি সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি স্বীকার করে যে সম্পাদনায় ভুল হয়েছে এবং এতে ট্রাম্পকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জানান এই প্রামাণ্যচিত্র আর কোথাও প্রচার করা হবে না।
বিবিসি এক বিবৃতিতে জানায়, “ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি না।”
এই সপ্তাহের শুরুতেই ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করে বলেছিলেন, বক্তব্য প্রত্যাহার, আনুষ্ঠানিক ক্ষমা এবং ক্ষতিপূরণ না দেওয়া হলে ১ বিলিয়ন ডলারের মামলা করা হবে।
এই বিতর্কের পরিণতিতে গত সপ্তাহে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস