ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
সরকার ফারাবী: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ। ব্যাট হাতে মাহমুদুল হাসান জয় (১৭১) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১০০) সেঞ্চুরি দিয়ে ইনিংসের ভিত গড়ে দেন, আর দুই ইনিংসেই স্পিনারদের ধারাবাহিক আক্রমণে কোনো প্রতিরোধই গড়তে পারেনি আইরিশরা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
টস জিতে আয়ারল্যান্ডের ব্যাটিং শুরু
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিংয়ের কার্যকরী ৬০ রান ও ক্যাড কারমাইকেলের ৫৯ রানে ভর করে তারা প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৮৬ রান। তবে বাকি ব্যাটাররা বাংলাদেশের স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। মেহেদী হাসান মিরাজ ২৩ ওভার বোলিং করে মাত্র ৫০ রানে ৩ উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ (২/৪২), তাইজুল ইসলাম (২/৭৮) এবং হাসান মুরাদ (২/৪৭) তুলে নেন ২টি করে উইকেট।
জয়–শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের রানের স্তুপ
জবাবে ব্যাট হাতে পুরোপুরি দাপট দেখায় বাংলাদেশ। ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।এই ইনিংসের বড় নায়ক মাহমুদুল হাসান জয় ২৮৬ বলের ধৈর্যশীল ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কায় করেন ১৭১ রান। অধিনায়ক শান্ত মাত্র ১০১ বলে ১৪ চারে দ্রুতগতিতে সেঞ্চুরি পূর্ণ করেন।
সাদমান ইসলাম (৮০), মোমিনুল হক (৮২) এবং লিটন দাস (৬০) দলীয় রানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আয়ারল্যান্ডের হয়ে ম্যাথিউ হামফ্রেস একাই ৫ উইকেট নেন, তবে তাকে খরচ করতে হয় ১৭০ রান। বাংলাদেশের এ বিশাল ইনিংসে আইরিশদের ওপর চাপিয়ে দেওয়া হয় ৩০১ রানের লিড।
স্পিনারদের তাণ্ডব ইনিংস জয়ে টাইগাররা
৩০১ রানের বড় ব্যবধান মেটাতে নেমে দ্বিতীয় ইনিংসেও আয়ারল্যান্ড শুরুতে বিপর্যয়ে পড়ে।যদিও পল স্টার্লিং (৪৩), অ্যান্ডি ম্যাকব্রাইন (৫২), অ্যান্ডি বালবার্নি (৩৮) ও জর্ডান নেইল (৩৬) কিছুটা প্রতিরোধ গড়েন, তবে তা ইনিংস পরাজয় এড়ানোর মতো যথেষ্ট ছিল না। আইরিশরা দ্বিতীয় ইনিংসে থামে ২৫৪ রানে।
স্পিনাররা আবারও বাংলাদেশের সাফল্যের মূল নায়ক-
হাসান মুরাদ ৪ উইকেট,
তাইজুল ইসলাম ৩ উইকেট,
নাহিদ রানা ২ উইকেট নেন।
ফলাফল বাংলাদেশের ইনিংস ও ৪৭ রানের জয়।
ম্যান অফ দ্য ম্যাচ মাহমুদুল হাসান জয়
প্রথম ইনিংসে তার দুর্দান্ত ১৭৮ রানের ইনিংস টাইগারদের ম্যাচ জয়ে ভিত্তি তৈরি করে দেয়। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি হন ম্যাচসেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- মালয়েশিয়ায় এসডিজি ইনোভেশন সামিটে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হয়েছিল, জানা গেল রহস্যময় তথ্য
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি