ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
শাহজালাল বিমানবন্দরে পরপর দুই বি'স্ফো'রণ ,কারা ছুড়ে গেল ক'ক'টেল?
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা রাতের নীরবতায় আতঙ্ক সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে। তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা জোরদার করলেও কিছুক্ষণ পরই আরও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
বিমানবন্দর থানার তথ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণের কিছু সময় পর উত্তরা ১ নম্বর সেক্টরে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হয়। দু’টি বিস্ফোরণ হওয়ায় সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসে। ঘটনাস্থলে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে এলাকায় তল্লাশি চালায় এবং বিস্ফোরক দ্রব্যের নমুনা সংগ্রহ করে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি নাশকতা নাকি আতঙ্ক সৃষ্টি—তা এখনই নিশ্চিত নয়। পুলিশ ঘটনার পেছনে কারা জড়িত, তাদের উদ্দেশ্য কী—সবকিছু খতিয়ে দেখছে বলে জানান তিনি।
এদিকে সংবেদনশীল এলাকাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর এলাকায় যানবাহন ও পথচারীদের তল্লাশি বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এমন ঘটনায় যাত্রীদের নিরাপত্তায় কোনো শৈথিল্য রাখা হবে না এবং দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- বক্স অফিসে ‘ধুরন্ধর টু’ কত টাকা আয় করল?
- ভিডিও ভাইরাল: স্কুলছাত্রীর আত্মহ’ত্যা