ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো!
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অনন্য ধারাবাহিকতার পরিচয় দিলেও অবশেষে লাল কার্ড এড়াতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ২২ বছরের যাত্রায় ২২৫ ম্যাচ খেলা এই তারকা প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে কার্ড-শাস্তির মুখোমুখি হলেন বৃহস্পতিবারের বিশ্বকাপ বাছাইয়ে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ২-০ গোলের হতাশাজনক পরাজয়ের পাশাপাশি আরও বড় ধাক্কা আসে পর্তুগালের জন্য রোনালদোর লাল কার্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও’শেরাকে কনুই মেরে ফাউল করেন তিনি। মাঠের রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর যাচাই শেষে তা বদলে যায় লাল কার্ডে। এতে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়লেন এই ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।
এই কার্ড রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হলেও তার সামগ্রিক ক্যারিয়ারের ১২তম লাল কার্ড। শেষবার তিনি কার্ড দেখেছিলেন সৌদি ক্লাব আল নাসরের হয়ে আল হিলালের বিপক্ষে। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় আয়ারল্যান্ড সমর্থকদের বিদ্রূপের জবাবে ব্যঙ্গাত্মক হাততালি দিতে দেখা যায় তাকে।
ফিফার নিয়ম কী বলছে?
ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী-
গুরুতর ফাউল: ন্যূনতম দুই ম্যাচ নিষেধাজ্ঞা
সহিংস আচরণ (যেমন কনুই মারা): ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞা
এই নিষেধাজ্ঞা শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর হবে, প্রস্তুতি ম্যাচে নয়। ফলে রোনালদোর বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করার শঙ্কাই বড়।
রোনালদো আগেই জানিয়েছিলেন টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চান তিনি। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ড্র। বাছাইপর্বে গ্রুপ এফ–এ পর্তুগাল শীর্ষে রয়েছে ১০ পয়েন্ট নিয়ে; দুই পয়েন্ট পিছিয়ে হাঙ্গেরি। আর আয়ারল্যান্ড ৭ পয়েন্টে রয়েছে তৃতীয় স্থানে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত