ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আজ রাজধানীতে বন্ধ যেসব মার্কেট-দর্শনীয় স্থান
ডুয়া ডেস্ক: রাজধানীতে শুক্রবার কোথাও যেতে গেলে অনেকেই দোকান ও মার্কেট খোলা আছে কি না, তা জানার আগ্রহে থাকেন। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে গিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় দোকান বন্ধ তাহলে বিরাট ভোগান্তির সৃষ্টি হয়। তাই শুক্রবার কোন কোন মার্কেট খোলা বা বন্ধ থাকবে তা জেনে নিলে সময় বাঁচে, ঝামেলাও কমে।
আজ যেসব মার্কেট বন্ধ থাকবে
রাজধানীর নিম্নোক্ত শপিং সেন্টার ও বাজারগুলো আজ খোলা থাকবে না- আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন এবং ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
আজ যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর (বিজয় সরণি) প্রতিদিন সকাল ১০:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও) বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এ দুই দিন প্রতিষ্ঠানটি বন্ধ। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। শনিবার ও রবিবার সন্ধ্যায় মাত্র ১০ টাকার টিকিটে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।
শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।
শুক্রবার কোথাও বের হওয়ার আগে এসব তথ্য জেনে নিলে অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ থেকে বাঁচা যাবে এবং ভ্রমণ বা কেনাকাটার পরিকল্পনাও সহজ হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে