×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

২০২৫ নভেম্বর ১৪ ০৭:৩৩:৫৩

আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

কোম্পানিগুলো হলো-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বসুন্ধরা পেপার মিল, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স ও ওয়াটা কেমিক্যালস।

কোম্পানিগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, বসুন্ধরা পেপার মিল, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, ওয়াটা কেমিক্যালস এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত