ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ পুলিশ সদর দফতরের
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিকর ভিডিও ও তথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ সদর দফতর নাগরিকদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ক্ষুদেবার্তায় পুলিশ সদর দফতর জানায়, সম্প্রতি ডিএমপি কমিশনার, পুলিশ সুপার, টাঙ্গাইল ও এআইজির (মিডিয়া অ্যান্ড পিআর) ছবির সঙ্গে কৃত্রিম স্বর সংযোজন করে অসত্য তথ্যসহ ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এ ধরনের বানোয়াট ভিডিও তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বাংলাদেশ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে দৃঢ় অবস্থান ঘোষণা করেছে। পাশাপাশি তারা নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য, ছবি, বক্তব্য, অডিও বা ভিডিও সম্পর্কে সত্যতা যাচাই না করে লাইক বা শেয়ার দেওয়া থেকে বিরত থাকুন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট