ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বিএসসি’র চমকপ্রদ আয়, তবুও শেয়ারে ধস—কেন কমল দাম?
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: ২০২৪-২৫ অর্থবছরে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। আলোচিত সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে প্রায় ২৩ শতাংশ। তবে মুনাফা বৃদ্ধির পরও কোম্পানিটি আগের বছরের মতোই ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ফলে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএসসি’র শেয়ারে বড় দরপতন দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরে এই আয় ছিল ১৬ টাকা ৩৭ পয়সা, অর্থাৎ বছরে ইপিএস বেড়েছে ৩ টাকা ৭৩ পয়সা বা ২২.৭৯ শতাংশ।
আর্থিক প্রতিবেদনে আরও দেখা যায়, আলোচিত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৬ পয়সা, যা আগের অর্থবছরের ৩১ টাকা ৮ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে কম।
অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৪ টাকা ৮৪ পয়সায়, যা আগের অর্থবছর শেষে ছিল ১০১ টাকা ৯৭ পয়সা।
প্রচলিত নিয়ম অনুযায়ী, ডিভিডেন্ড ঘোষণার পরের প্রথম কর্মদিবসে কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সীমাবদ্ধতা থেকে অব্যাহতি পায়। ফলে বৃহস্পতিবার লেনদেন শেষে বিএসসি’র শেয়ারের দর ৭ টাকা ৫০ পয়সা বা প্রায় ৭.৪৫ শতাংশ কমে দাঁড়ায় ১০০ টাকা ৬০ পয়সায়।
ঘোষিত ডিভিডেন্ড ও আলোচিত অর্থবছরের অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টায়। এজিএমের স্থান পরে জানাবে কোম্পানিটি। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
রাষ্ট্রীয় মালিকানাধীন নৌ-পরিবহন খাতের প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে স্থিতিশীল মুনাফা ধরে রাখলেও বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল ডিভিডেন্ড বৃদ্ধির। তবে এবারও ডিভিডেন্ড ২৫ শতাংশে সীমিত রাখায় বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ