ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ঝুঁকি মোকাবিলায় নতুন মাত্রা যোগ করল গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন মাত্রা যোগ করল গ্রামীণফোন। গ্রাহকদের ম্যালওয়্যার, র্যানসমওয়্যার ও ফিশিংসহ নানা অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরটি চালু করেছে আধুনিক নিরাপত্তা সেবা ‘জিপি শিল্ড’। সিসকো প্রযুক্তিনির্ভর এই ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশনটি বাংলাদেশে প্রথমবারের মতো কোনো মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে চালু হলো।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ডিজিটাল জীবনধারার দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীরা ক্রমেই ডেটা চুরি, ক্ষতিকর লিংক ও অনলাইন প্রতারণার ঝুঁকিতে পড়ছেন। সিসকোর বৈশ্বিক থ্রেট ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত করে গ্রামীণফোনের নেটওয়ার্কে এই হুমকি প্রতিরোধে কাজ করবে জিপি শিল্ড। এর বিশেষত্ব হলো—ব্যবহারকারীদের কোনো অ্যাপ ইনস্টল বা অতিরিক্ত সফটওয়্যার ডাউনলোড করতে হবে না; রিয়েল-টাইম সাইবার সুরক্ষা পাওয়া যাবে সরাসরি নেটওয়ার্ক পর্যায়ে। ফলে ব্রাউজিং হবে আরও নিরাপদ, সহজ ও নির্বিঘ্ন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, গ্রাহকদের শুধু শক্তিশালী সংযোগ নয়, নিরাপদ অনলাইন অভিজ্ঞতাও আমাদের অগ্রাধিকার। ‘জিপি শিল্ড’ সেই আস্থারই প্রতিফলন। আমরা চাই, গ্রাহকরা আত্মবিশ্বাসের সঙ্গে অনলাইনে শিখুন, অনুসন্ধান করুন ও যুক্ত থাকুন।
অন্যদিকে, কোম্পানির চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, ডিজিটাল অগ্রগতি ও ডিজিটাল নিরাপত্তা একসাথে চলা উচিত। ‘জিপি শিল্ড’ গ্রামীণফোনের দায়িত্বের ক্ষেত্রকে সংযোগের বাইরে সাইবার নিরাপত্তা ও আস্থার দিকে সম্প্রসারিত করছে। তিনি আরও বলেন, এটি ক্ষতিকর লিংকগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই বন্ধ করবে, ফলে অনলাইন অভিজ্ঞতা হবে আরও সুরক্ষিত।
জিপি শিল্ডের মূল লক্ষ্য হলো গ্রামীণফোনের নেটওয়ার্কে সমন্বিত সাইবার সুরক্ষা নিশ্চিত করা। এর ক্যাম্পেইন বার্তা— প্রবেশ নিষিদ্ধ: আপনার নয়, ক্ষতিকর ভাইরাস ও ভুয়া লিংকের—ডিজিটাল নিরাপত্তায় গ্রামীণফোনের প্রতিরোধমূলক দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে।
গ্রাহকরা এখন মাই জিপি অ্যাপের মাধ্যমে মাসিক ৫০ টাকা বা বাৎসরিক ৫০০ টাকায় এই সেবা সাবস্ক্রাইব করতে পারবেন। সহজ পেমেন্ট সুবিধা, সিসকোর বৈশ্বিক নিরাপত্তা মান ও নেটওয়ার্ক-লেভেল সুরক্ষার সমন্বয়ে এটি হয়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক টেলকো-ইন্টিগ্রেটেড অনলাইন সিকিউরিটি সলিউশন।
শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার অঙ্গীকারেই এগিয়ে চলেছে গ্রামীণফোন। সেই যাত্রায় ‘জিপি শিল্ড’ হচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপ, যা কোটি ব্যবহারকারীকে অনলাইনে আরও নির্ভয়ে সংযুক্ত থাকতে সহায়তা করবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা