ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দেশের অর্থনীতি ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে জামায়াত-আইএমএফ বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নীতিসংক্রান্ত দৃষ্টিভঙ্গি বোঝার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশনপ্রধানের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চীফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং শফিউল্লাহ।
বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, করব্যবস্থা, সামাজিক খাতের উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আইএমএফ প্রতিনিধিরা দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি জানতে চান।
জামায়াতের প্রতিনিধি দল দেশের আর্থসামাজিক বাস্তবতা তুলে ধরে বলেন, জনগণের স্বার্থ রক্ষায় ন্যায়ভিত্তিক ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তারা আরও উল্লেখ করেন, দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উৎপাদনমুখী খাতকে শক্তিশালী করার মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী