ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের একটি ভোট কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। অগ্রিম স্বাক্ষর নেওয়ার ঘটনায় কেন্দ্রটিতে উত্তেজনা সৃষ্টি হলে নির্বাচন দায়িত্বে থাকা কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নেন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে। ফরিদুল আলম ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ায় কেন্দ্রের ভোটার ও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উত্তেজনার কারণে ভোটগ্রহণ কিছুক্ষণ বন্ধ রাখা হয়। পরবর্তীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান কেন্দ্রে এসে প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করেন। দুপুর দেড়টার দিকে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়।
প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম জানান, ফলাফলের তালিকা প্রস্তুতির সময় ঝামেলায় পড়ায় আগেভাগে স্বাক্ষর নিয়েছিলেন। তিনি ব্যাখ্যা দেন, তাঁর কাজের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
ওই আসনের ধানের শীষ প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করেন, প্রিসাইডিং কর্মকর্তার অগ্রিম স্বাক্ষরের কারণে ভোটকেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, প্রিসাইডিং অফিসার দায় স্বীকার করেছেন। তাঁর জায়গায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়